বুড়িমারী স্থলবন্দর ৭ দিন বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র লাইলাতুল কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টানা সাত দিন ছুটি। তাতে আমদানি - রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন এ ছুটির ঘোষণা দিয়েছেন।
বুড়িমারী স্থলবন্দর সুত্র জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্য গনের মতামতের ভিক্তিতে সিদ্ধান্ত গৃহিত হয়। পবিত্র লাইলাতুল কদর শনিবার (৩০ এপ্রিল), রবিবার ১ মে দিবস ও ২ মে থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (৬ মে) সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি - রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বাংলাদেশ -ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপারের চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ৭ই মে থেকে কর্মচাঞ্চল্য ফিরে আসবে এ বন্দরে।
বুড়িমারী স্থল বন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন,পবিত্র লাইলাতুল কদর, মে দিবস ও পবিত্র উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ি বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে।তবে আগামী ৭ই মে থেকে যথারিতি নিয়মে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী সুন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক এস আই আনোয়ার হোসেন বলেন বুড়িমারী স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় পাসপোর্ট যাত্রী যাতায়ত করতে পারবে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারি কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি - রপ্তানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের সময় কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে।
জামান / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস