ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিবলী সাদিক এমপির ঈদ উপহার পেলেন ৫ হাজার মা-বোন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ৪:২৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিআর হেয়ার ইন্টারন্যাশনাল কারখানার সৌজন্যে ঈদ উপহার হিসেবে ৫ হাজার মা বোনকে শাড়ী ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউপি’র চড়ারহাট প্রাণকৃষ্ণপুর আন্দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মো. শিবলী সাদিক এমপি।

এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশি গরিব-দুঃখী সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে আপনাদের মধ্যে ঈদ উপহার দেওয়া হচ্ছে। এটা শুধু একটা শাড়ি কিম্বা থ্রীপিছ নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান রিপন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিআর হেয়ার ইন্টারন্যাশনাল কারখানার পরিচালক তারেকুজ্জামান তারেক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ, অত্র এলাকার সুধীজন, কারখানার কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন