কাশিয়ানীতে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে সেনা সদস্য নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. ইমরান হোসেন (২০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. ইমরান হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার মৃত মানিক মোল্লার ছেলে। তিনি ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দারাজহাট যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশের ওই পরিদর্শক জানান, সেনা সদস্য সৈনিক মো. ইমরান হোসেন মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২৫-০৯৬২) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে সাথে সাথে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।
নিহত ইমরান হোসেনের সেনা নং-১৪৫৩৫৯১, আইডি নং-ইঞ্জিঃ ১২৫৪৭৫। সে ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আর ই ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন বলে আইডি কার্ড সূত্রে জানা যায় বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied