বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি টাকা
ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬ টা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল পারাপার হয়েছে।
তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৫ হাজার ৭৪১ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৪ হাজার ৪১৮টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
জানা যায়, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮ টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।
এদিকে, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ক্রমেই তা আরও বৃদ্ধি পাচ্ছে। তবে, মহাসড়কে যানজট নেই।
অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট লক্ষ্য করা গেলেও থেমে থেমে ধীর গতিতে ঢাকাগামী যানবাহন চলছে।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের চারটি সেক্টরে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন তারা।
এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied