ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৩০-৪-২০২২ বিকাল ৬:৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা এ কর্মসূচি পালন করে। 

এ সময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

অবরোধ চলাকালিন সময়ে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা,  সহ-সভাপতি শেখ তোফায়েল আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান সেতু, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান প্রমুখ নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

পরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর চৌধুরীসহ প্রশাসনের ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। 

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের উপর যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তায় এসেছি। প্রশাসন জড়িতদের ২৪ ঘন্টার মধ্য গ্রেফতারের কথা বলে আমাদের আশ্বস্ত করলে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালত থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে ওই এলাকার ইনছান মুন্সী, সাদ্দাম মুন্সী, হাসিবুর ও ইব্রাহিম মোল্যাসহ অজ্ঞাতনামা ১০-১২ জন যুবক চলন্ত বাস থামিয়ে বাসের মধ্যে ঢুকে তাকে টেনে-হেঁচড়ে বাস থেকে নামিয়ে লোহার রড, হকিষ্টিক ও কোদালের আছাড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করে।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ