ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ৩:৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মানবতার কল্যাণে নিবেদিত’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত “ছাতিয়ানী জনকল্যাণ সংস্থা” এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, অসহায় ও কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম।

বিশেষ অতিথি ছিলেন মিনহাজ ওভারসীজ এর এমডি জসিম উদ্দীন ভূঁইয়া, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্কাছ মজুমদার, ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান, ইলিয়াছ মোল্লা, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হেলাল আহম্মদ মোল্লা, নূর ইসলাম পন্ডিত, মাসুদ আলম পন্ডিত, প্রবাসী আব্দুল মমিন মোল্লা।

ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামালের সভাপতিত্বে ও সংস্থার সদস্য ওমর ফারুক শামীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস মিয়া, জনকল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক নূর হোসেন মোল্লা, মানবাধিকার কর্মী ও সংস্থার সদস্য মো: মাসুম, সংস্থার সদস্য রাকিব হোসেন মোল্লা, নজির আহম্মদ, প্রবীণ ব্যক্তিত্ব ফয়েজ আহম্মদ ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে উপকারভোগি হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ দিকে সংস্থার আহবায়ক মো: আবুল কালাম কামাল ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতাকারী প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ রকম মানবিক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক