তাড়াশে অটো ভ্যানের নিয়ন্ত্রন না থাকায় জনগনের ঈদ বাজারে ব্যাপক দুর্ভোগ
সিরাজগঞ্জের তাড়াশে অটো ভ্যানের নিয়ন্ত্রণ না থাকায় জনগন ঈদ বাজার করতে এসে ব্যাপক দুর্ভোগের কবলে পরছেন। ১ মে রবিবার এমনটাই দৃশ্য দেখা গেছে তাড়াশ পৌরসভার সদর তাড়াশ বাজারে। উপজেলার মধ্যে এই বাজার সদরে অবস্থিত বলে সকল গ্রামের জনগন ঈদের কেনাকাটা করতে আসছে। শুধু এই ঈদ উপলক্ষে নয় অন্যান্য দিনেও এই রকম ভোগান্তিতে সাধারণ মানুষ এই বাজারে বাজার করেন। ঈদ মঙ্গলবার হওয়ায় ১দিন সময় পেয়ে ক্রেতাদের উপচে পরা ভীড়ে বাজারের গলি গুলোতে পায়ে হেটে চলাচল করাই কষ্টদায়ক। তার পর নাই অটো ভ্যানের নিয়ন্ত্রণ। তাড়াশ বাজারের প্রধান প্রধান গলিতে অটো ভ্যান গ্যারেজ করে রাখায় ও অনিয়ন্ত্রিত বাজারের মধ্যে অটো ভ্যান চলাচল করায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে মেয়েদের চলাচল করাই যেন ঈদের প্রধান বাধা হয়েছে। বিগত ২ বছর কোভিট ১৯ করোনার কারনে জনগন ঈদের আনন্দ তেমন ভাবে করতে না পারায় এবারে আনন্দপুর্ণ ভাবে ঈদ করবে বলে সবাই বাজার মুখী হয়েছে বাজার করতে। কিন্ত যান জোটের কারনে চলাচলে ব্যাহত হওয়ায় যে দোকান সামনে পাচ্ছে সেখানেই উপচে পরা ভীড় হওয়ায় কেনা কাটায় দর দাম না করে বেশী দামে মালামাল ক্রয় করতে হচ্ছে। বিশেষ করে প্রশাসনের ভূমিকা না থাকায় বাজারে অনায়াসে ভ্যান গাড়ী,মোটর সাইকেল ঢুকে রাস্তা ব্লক করে রাখায় সাধারণ মানুষ পরছে এর বিপাকে।
এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এই ঈদে লোকজন বেশী কেনাকেটা করে। আর তাড়াশ বাজার শহরে হওয়ায় জনগনের উপচে পরা ভীড় হয়েছে। পৌর শহর সহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে থানা থেকে পুলিশ টহল রাখা হয়েছে যেন জনগন শান্তিপুর্ণভাবে কেনাকাটা করতে পারে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার