ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পাটগ্রামে পৌর আ’লীগের উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল বিতরণ


পাটগ্রাম প্রতিনিধি  photo পাটগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ৪:২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার অসহায় হতদরিদ্র ৫৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় এসব চাল প্রদান করা হয়।

রোববার (১ মে) দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি কাদের এলাহী লাভলু, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম সুমন, পৌর আওয়ামী লীগের সমন্বয়কারী আব্দুল ওহাব প্রধান, পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলু ও আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েল প্রমুখ।

জামান / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান