তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত
করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব কাটিয়ে দুই বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হলো রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে। ঈদের দিন সকাল ৮টায় এ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল থেকে মুসল্লিদের উপস্থিতিতে মাঠে তিল ধারণেরও ঠাঁই ছিল না।
মঙ্গলবার (২ মে) সরেজমিনে তেঁতুলতলা মাঠে দেখা যায়, মাঠে মুসল্লিদের উপচেপড়া ভিড়। প্রত্যেকের হাতে জায়নামাজ। বৃষ্টির আশঙ্কায় কেউ কেউ ছাতা হাতেও এসেছেন।৫
এদিন তেঁতুলতলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সফি উল্লাহ ঈদের নামাজে ইমামতি করেন। আশপাশের পাড়া-মহল্লা থেকেও মুসল্লিরা এ মাঠে ঈদের নামাজ পড়তে এসেছেন।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস হাইদার জানান, আমি শিশু থেকে ৬০ বছর কলাবাগানে। এখানে থানা হলে মাঠ হারিয়ে যেত। এখানে ঈদের নামাজ পড়লাম। সমাজের জন্য ভালো হলো। পরিবেশ ভালো হওয়ার জন্য খুশি।
নামাজ পড়ার পরে আরেক বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, শঙ্কায় ছিলাম। এখানে নামাজ পড়তে পারবো ভাবিনি। থানা নির্মাণ হবে ভেবে নিয়েছিলাম। যাহোক, আপাতত মাঠটি বাঁচানো গেল মনে হয়।
স্থানীয় বাসিন্দা কাজী রাশেদ মামুন বলেন, ভেবেছিলাম এটা থানা হয়েই গেল। যাহোক, প্রধানমন্ত্রী মাঠটি রক্ষা করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এটা এলাকাবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মনে করি।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ