ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সালথায় দুই দলের সংঘর্ষে নিহত ১


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১০:৫১

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকাল ৬টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান রফিক মোল্যার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা আগে ঘটেছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে রফিক মোল্যার সমর্থকদের সাথে আলমগীর মিয়ার সমর্থকদের সংঘর্ষে বাধে। সংঘর্ষে আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম মারা যান এছাড়াও উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ