ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ফিরেছেন হাজী সেলিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ৩:৫

দেশে ফিরেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। তিনি দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই শনিবার তিনি বিদেশে যান। বৃহস্পতিবার (৫ মে) হাজী মোহাম্মদ সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

এদিকে বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে হাজী সেলিম দেশে ফিরেছেন। এ সময় তাকে রিসিভ করতে তার ব্যক্তিগত গাড়িচালক ও মদিনা গ্রুপের কর্মচারীরা এসেছিলেন।

হাজী মোহাম্মদ সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম গত রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেন, তার বাবা দেশের বাইরে গেছেন। তবে কোন বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছাড়েন, তা নিশ্চিত হওয়া যায়নি।

হাজী সেলিম দেশ ছেড়েছিলেন কিনা- এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।

ইমিগ্রেশন পুলিশের দুপুরের শিফটের অতিরিক্ত এক পুলিশ সুপারও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

হাজী সেলিমের বিদেশে যাওয়া নিয়ে রয়েছে বিতর্ক। কেননা, তিনি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করে হাইকোর্ট।
 
হাজী সেলিমের বিদেশে যাওয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম মনে করেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই। গতকাল একটি টেলিভিশনে তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারেন না। তার তো আত্মসমর্পণ করার কথা।

যেহেতু সর্বোচ্চ আদালত হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে, সেহেতু তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী (মানিক)। গত রোববার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, সর্বোচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছে। এ অবস্থায় তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না। যারা তাকে দেশত্যাগে সাহায্য করেছেন, তারা বড় অপরাধ করেছেন। তারা সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন। এখন তিনি দেশে ফিরে না এলে তখন কী হবে? সাজাপ্রাপ্ত হওয়ায় তার দেশে ফেরার সম্ভাবনাও কম।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব