উন্নয়নের ছোঁয়া লাগেনি গণ্ডামারা সকাল বাজার সড়কে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার সকাল বাজার সড়কে দীর্ঘ ৫-৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে থাকার ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। গত বুধবার সকালে সরেজমিন সড়কটির বেহাল অবস্থা দেখা গেছে।
পশ্চিম বড়ঘোনা সকাল বাজারস্থ সড়কটি জনবহুল চলাচল সড়ক বাংলা বাজার ব্রিজ থেকে সকাল সংযোগ সড়ক এবং নোয়া মার্কেট খাটখালী মোহনা সংযোগ সড়ক দুটির যেমন বেহাল পরিণতি, ঠিক তেমনি সকাল বাজার থেকে গণ্ডামারা সংযোগ সড়কটিরও নাজুক পরিস্থিতি। এ দুটি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের দিন সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয় সকাল বাজারস্থ সড়কে।
বিগত ৫-৭ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই দুই সড়কে। এতে গাড়ি চলাচল করার দূরে কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচল করারও অক্ষম হয়ে পড়েছে সড়ক দুটি। এমন বেহাল পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় জনসাধারণ।
পরিদর্শনকালে সকাল বাজার ও বাংলা বাজার ব্যবসায়ী মুহাম্মদ করিম সওদাগর, ফরিদ, ওবায়দুল্লাহ, এমরানুল হক, মোহাম্মদ হারুন, কাইসার, হাব্বানিয়া বাজারের ফরিদুল আলম রানা, আবু সওদাগর, নুরুল আলম, মৌলানা হাসান, মনছুর ও ফার্মিস ফরিদসহ অনেকে বলেন, সকাল বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ার ফলে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া নোয়া বাজার থেকে খাটখালী বাজার সংযোগ সড়কটির পরিস্থিতি আরো বেশি করুণ হয়ে পড়েছে। বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার দরুন খুবই নাজুক অবস্থা হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলের এই সড়ক দুটি খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল চলাচল সড়ক।
হাটখালী এলাকাটি ফিশারি এলাকা হিসেবে দেশব্যাপী প্রসিদ্ধ। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে প্রতিনিয়়ত ব্যবসায়ীরা মাছ সংগ্রহ করতে আসেন। তাছাড়া বেশ কয়েকটি বরফ মিলও রয়েছে এই এলাকায়। চলাচলের সড়কের বেহাল দশার ফলে ব্যবসায়ীরা লোকসান গুনছেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের বেহাল দশার কারণে ডেলিভারির রোগী মেডিকেল নেয়ার পথে অনেক সময় মৃত্যুুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
তাছাড়া এস আলম ও চায়না যৌথভাবে নির্মাণমাধীন বহুল আলোচিত বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের গণ্ডামারা এলাকায় দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রজেক্ট এস আলম পাওয়ার প্ল্যান্ট স্থাপন হচ্ছে। নানা আলোচনা-সমালোচনালব্ধ এই প্রজেক্টের নির্মাণকাজের জন্য সমস্ত মালামাল বহনকারী ট্রাক, ডেম্পারসহ সব ধরনের গাড়ি বাংলা বাজার হয়ে সকাল বাজার সড়ক ও টাইম বাজার হয়ে গণ্ডামারা সড়ক দুটি দিয়ে চলাচল করার ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় একেবারেই নাজুক পরিস্থিতি হয়ে গেছে এই সড়ক দুটি। সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার দৃশ্য গণ্ডামারা ইউনিয়নের সড়কের উন্নয়ন যেন পানিতে ভাসছে। সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবিও জানান স্থানীয়রা।
উল্লেখ্য, টাইম বাজার থেকে গণ্ডামারা বাজার সংযোগ সড়কের আরো করুণ পরিস্থিতি। প্রজেক্টের মালামাল বহনকারী ট্রাক, ডেম্পার যাতায়াতের ফলে সড়কে সৃষ্ট বড় বড় গর্তের কারণে সড়কটিতে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছে। ইতোমধ্যে মাঝে কিছু ইট দ্বারা রিপিয়ারিং করা হলেও তা যথাযথ হচ্ছে না বলে জানান স্থানীয়রা।
জামান / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু