ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ঈদের ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১০:১

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলছে আজ। স্কুল-কলেজের ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি শনিবার (৭ মে) শেষ হয়েছে।

জানা গেছে, স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণি কার্যক্রম। ১৭ দিনের ছুটি শেষ আজ খুলছে প্রতিষ্ঠানগুলো।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন পরিমাণ ছুটি থাকলেও সেগুলো খুলছে আজ।

অন্য বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার।

প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী