রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, সহযোগীসহ প্রধান অভিযুক্ত ফারুক গ্রেপ্তার
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামি মো. ফারুক শেখ (১৯) ও তার সহযোগী বিলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। রোববার (৮ মে) ভোরে ওই দুজনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রধান আসামি ফারুক উপজেলার গাবসারা ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে এবং তার সহযোগী বিলাল সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেরপুর উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এর আগে ধর্ষণের ঘটনায় শনিবার (৭ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করে। মামলা দায়ের পর অভিযান চালায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ফারুক ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়াসহ বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও রাস্তাঘাটে উক্ত্যক্ত করত। এর প্রতিবাদ করলে তুলে নেয়ার হুমকি দিত। গত ৫ মে বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রী একা তার দাদার বাড়ি যাচ্ছিল। এ সময় ফারুক তার দলবল নিয়ে তাকে অপহরণ করে।
এরপর নৌকাযোগে প্রথমে সিরাজগঞ্জের এক বন্ধুর বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফারুক। তারপর সেখান থেকে ফারুক তার খালার বাসায় নিয়ে ফের ধর্ষণের পর শারীরিক নির্যাতন করে। পরে অভিযুক্ত তার এক সহযোগী অপহরণকারীর বাড়িতে সন্ধ্যার দিকে স্কুলছাত্রীকে নিয়ে আসে ফারুক ও তার অন্য সহযোগীরা।
বিষয়টি ভুক্তভোগীর বাবা জানতে পেরে ওই দিন রাতেই ফারুকের বন্ধুর বাড়ি থেকে আত্মীয়স্বজন ও স্থানীয় মাতব্বরদের সঙ্গে নিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করেন।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ২০ ঘণ্টা পর প্রধান আসামি ফারুকসহ তার সহযোগী বিলালকে রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের পর সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার পর স্কুলছাত্রীটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জামান / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল