জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত আয়েশা ছিদ্দিকা (২০) নামে কলেজছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা মামলার দুই ধর্ষককে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৭ মে) উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বড় ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে ওই দিন বিকেলেই দুই ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মহন্ত (৩০) এবং একই এলাকার খোরশেদ মণ্ডলের ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)। আয়েশা ছিদ্দিকা ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও জয়পুরহাট সরকারি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, রনি ও জাদিহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃদের আজ রোববার দুপুরে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ মে) আয়েশার বাড়ির সকলেই ঈদের দাওয়াত খেতে গেলে পাশের বাড়ির দুই ভাতিজিকে নিয়ে শুয়ে পড়েন। পরে ভাতিজিদের এক রুমে রেখে তিনি পাশের রুমে ঘুমিয়ে পড়েন। এদিকে, বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষক রনি ও জাহিদ বাড়ির সীমানা প্রাচীর টপকে ঘরে ঢুকে আয়েশার মুখে কাপড় গুঁজে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে তারা ।
জামান / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত