রাজশাহীতে ইউএস-বাংলার বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অশোভন আচরণ, সেবার নিম্নমান ও যাত্রার সময় বিলম্বসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। রাজশাহী বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিমানে নিয়মিত ঢাকা যাতায়াতকারী একাধিক যাত্রীর কাছ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এরকম অভিযোগ উঠে আসলেও কোনো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষে। দিন দিন এ অবস্থা আরো খারাপ হচ্ছে বলেও জানান তারা।
সর্বশেষ সোমবার (৯ মে) বেলা ১১টা ৫৫ মিনিটে রাজশাহী-ঢাকা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী দৈনিক সংবাদ সারাবেলার প্রকাশক কাজী আবু জাফর অভিযোগ করে বলেন, আমার সাথে অশোভন আচরণ করা হয়েছে। আমি ও আমার পরিবারের আরো চার সদস্যসহ মোট ৫ জন ঢাকা এসেছি। আমাদের একজন যাত্রী পথে ছিলেন। আমরা ইউএস-বাংলা কাউন্টারে বোর্ডিং পাস নিতে গেলে তারা বলেন, সবাইকে একসাথে উপস্থিত হয়েই বোর্ডিং পাস নিতে হবে। আমি তাদের অনুরোধ করি আমাদের একজন পথে আছেন, তিনি অল্প সময়েই চলে আসবেন। যেহেতু সময় কম আপনারা বোর্ডিং পাস রেডি করুন। এরমধ্যে তিনিও বিমানবন্দরে চলে আসবেন। পরে তারা আরেকজন উপস্থিত না হওয়া পর্যন্ত কোনো কাজ করেননি; বরং আমার সাথে অশোভন আচরণ ও তর্কে জড়িয়েছেন।
তিনি আরো বলেন, বিমানটি ১১টা ৫৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়ে গেছে দুপুর ১২টা ১৫ মিনিটে। এছাড়া করোনাকালীন যাত্রীদের জন্যই খাবারের ব্যবস্থা বন্ধ ছিল। কিন্তু বর্তমানে খাবারের বিল নিলেও তারা এখন পর্যন্ত বিমানে কোনো খাবারের ব্যবস্থা করছে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
জানতে চাইলে রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরের ইউএস-বাংলার স্টেশন ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, সামান্য কথা বলাকে যদি কথা কাটাকাটি বা অসৌজন্যমূলক আচরণ বলা হয়, তাহলে আমাদের কিছুই বলার নেই। সেখানে তার সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। তাকে শুধু বলা হয়েছে একসঙ্গে সকলের বোর্ডিং পাস লাগবে। কারণ, ৩০ মিনিট আগে অটোমেটিক বোর্ডিং পাস বন্ধ হয়ে যায়। এটি সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত।
এ বিষয়ে শাহ্ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তবে পরে জেনেছি বোর্ডিং পাস নিয়ে যাত্রীর সাথে ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোশাররফ হোসেনের কথা কাটাকাটি হয়েছে। এ অশোভন আচরণের কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে
কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট
ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক
Link Copied