বিরামপুরে ১৭০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
দিনাজপুরের বিরামপুরে ১৭০ বোতল ফেনসিডিলসহ মোশারফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মোশারফ হোসেন উপজেলার দিওড় ইউনিয়নের কোচগ্রাম এলাকার মোকলেছার রহমানের ছেলে।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, রোববার (৮ মে) রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দিওড় বটতলী পাকা রাস্তার পাশ থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোশারফের সঙ্গে থাকা অপর ৩ সহযোগী পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মোশারফ হোসেনসহ অপর ৩ আসামির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত মোশারফ হোসেনকে সোমবার (৯ মে) সকালে দিনাজপুর আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক ৩ আসামিকে গ্রেফতার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied