ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে পুলিশের দেয়া ঘর বুঝে পাননি নেহারা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৫:৪৮
ঘরেরে কাজ অসম্পন্ন। ঘর পাওয়া ব্যক্তির কথায় কর্ণপাত করেনি থানা পুলিশ। বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের অসহায় নেহারা খাতুন পুলিশের দেয়া ঘর পান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচ লাখ টাকা বরাদ্দকৃত এই ঘর পুলিশ সদর দপ্তর থেকে দেশের প্রায় ৬১টি থানায় একজন অসহায়, প্রতিবন্ধী, বিধবা, গৃহহীনদের বাছাই করে ঘর দেয়া হয়। কিন্তু দেশের সকল থানায় ঘর পাওয়া ব্যক্তিরা ঘর বুঝে পেয়ে বসবাস শুরু করলেও বিজয়নগর থানার চিত্র দেখা গেছে ভিন্ন।
 
বিজয়নগরের চর ইসলামপুর গ্রামে সরজমিন দেখা যায়, পুলিশের দেয়া ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি। ঘরের কাজ অসম্পন্ন রেখেই উদ্বোধন করা হয়। কিন্তু নেহারা খাতুন এখনো ঘরে উঠতে পারেননি। ঘরের কাজে রয়েছে ব্যাপক ত্রুটি-বিচ্যুতি। খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে ঘরের কাজ করা হয়েছে। এটি যে পাঁচ লাখ টাকা বরাদ্দের ঘর, তা দেখে বোঝা যায় না। সঠিক ড্রইং অনুযায়ী ঘরের কাজ সম্পন্ন করা হয়নি। এ কাজে রয়েছে বিজয়নগর থানা পুলিশের গাফিলতি। ঘরের জানালার গ্রিল দেয়া হয়েছে কিন্তু জানালা দেয়া হয়নি। ঘরের ভেতরে পার্টিশনের দরজা দেয়া হয়নি। ফ্লোরের কাজ করেছেন সাবেক একজন জনপ্রতিনিধি। বিদ্যুৎ সংযোগের কোন ব্যবস্থা করা হয়নি। ঘরের বাথরুম, রান্নাঘর থাকার কথা থাকলেও তা রাখা হয়নি।
 
ঘরটির কাজ দেখভালের জন্য বিজয়নগর থানার ওসি দায়িত্বে থাকলেও তিনি একজন এএসআইকে দায়িত্ব দিয়ে রেখেছেন।
 
জানা যায়, বিজয়নগরের চর ইসলামপুর ইউপির সাবেক এক জনপ্রতিনিধিকে নানাভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ঘর দেয়ার জন্য জায়গা নেন বিজয়নগর থানার ওসি মির্জা মো. হাসান।
 
ওই জনপ্রতিনিধি তফসীরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমাকে চাপ প্রয়োগ করে জায়গা নিয়েছেন ওসি। আমি জায়গা দিতে রাজি না হওয়ায় আমাকে নানাভাবে ভয়ভীতি দেখান থানার ওসি এবং এসআই আব্দুর রশিদ। আমি তাদের ভয়ে জায়গা দলিল করে দিয়েছি কিন্তু ওই দলিল রেজিস্ট্রির টাকাও আমাকে দিতে হয়েছে নিরুপায় হয়ে।
 
পুলিশের ঘর পাওয়া ব্যক্তি নেহারা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, আমি এখনো ঘর বুঝে পাইনি তাই ঘরে উঠতে পারিনি। মানুষের বাড়িতেই থাকতে হচ্ছে আমার। আমি ওসিকে বারবার ফোন করলেও ওসি কোনো ধরনের ব্যবস্থা করেননি আমার জন্য। এই ঘর পেয়ে কি লাভ হলো আমার? ঘর পাওয়ায় চেয়ে না পাওয়াই ভালো ছিল।
 
এ ঘর নিয়ে এলাকার কয়েক ব্যক্তির সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা বলেন, আমাদের নাম প্রকাশ করলে পুলিশ নানাভাবে হয়রানি করবে। পুলিশের দেয়া ঘরে অসহায় নেহারা এখনো উঠতে পারেননি। কিন্তু ঠিকই উদ্বোধন দেখিয়েছে। আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়ার জন্য। এ ঘর তৈরির সময় দু-একজন দারোগা ছাড়া আর কাউকে তদারকি করতে দেখেননি বলে জানা তারা।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু