পুলিশ কর্মকর্তাকে হুমকিদাতা হানিফ মেম্বার ১ দিনের রিমান্ডে
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তাকে খুনের হুমকি দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত ইউপি সদস্য হানিফ মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ মে) সকালে শুনানি শেষে কুমিল্লার ৫নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট ফারহানা এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের রিমান্ড আদেশের পরিপ্রেক্ষিতে হানিফ মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য চৌদ্দগ্রাম থানায় আনা হবে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া মাটি কাটার ঘটনায় অভিযুক্ত হলে ভুক্তভোগী এক নারী ৯৯৯-এ কল করেন। তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক শাহজাদার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। এতে হানিফ মেম্বার ক্ষিপ্ত হয়ে এএসআই শাহজাদাকে মোবাইলে ‘পুলিশের লাশ পড়ে’ যাবে বলে হুমকি দেন। এ ঘটনায় ৩ মিনিট ২ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এএসআই শাহজাদা বাদী হয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৩০ এপ্রিল রাতে অভিযান চালিয়ে হানিফ মেম্বারকে গ্রেফতার করে পুলিশ।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত