রোগ শরীর দেখে, ব্যক্তিকে নয় : জেলা প্রশাসক শরীফুল ইসলাম
জয়পুরহাটের আক্কেলপুরে সেন্ট্রাল অক্সিজেন লাইন সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, রোগ শরীর দেখে, ব্যাক্তিকে নয়। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন লাইন উদ্বোধন অনুষ্ঠান মেডিকেল অফিসার ডা. ওমর ফারুকের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাধ্যেশ্যাম আগরওয়ালর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, ডা. রুহুল আমিন সরকার প্রমুখ।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, রোগ শরীর দেখে, ব্যাক্তিকে নয়। তাই এই মহামারীতে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
উদ্বোধন শেষে জয়পুরহাটের জেলা প্রশাসক আক্কেলপুর উপজেলা পরিষদ ও পৌর ভবন পরিদর্শন করেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়