আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মে) সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কাইয়ূম (৫৫) বলে জানা যায়। তার বাড়ি সিলেটের জগন্নাথপুরে। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের অজ্ঞাতনামা এক যুবক নিহত হন।
তিনি আরো জানান, এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আলমনগর এলাকায় একই ভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়ূম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল
Link Copied