ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাহাতকে এমবিবিএস কোর্সে ভর্তির টাকা দিলেন সাংসদ শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ বিকাল ৬:৫
হতদরিদ্র দ্বীন ইসলামের মেধাবী সন্তান রাহাত মাহমুদ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক-সব পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। রাহাত মাহমুদ এবার ভর্তির সুযোগ পেয়েছেন মেডিকেল কলেজেও। চলতি শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজে মেধা তালিকায় ভর্তির জন্য মনোনিত হয়েছেন। কিন্তু ভর্তির টাকা টাকা যোগাড় করতে না পারায়, রাহাতের ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে টাকা যোগাড় করতে না পারায় দুশ্চিন্তার শেষ ছিল না রাহাতের পরিবারের।
 
বিষয়টি জানতে পেরে রাহাতের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক। আজ দুপুরে সংসদসদস্য শিবলী সাদিক এর পক্ষে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু রাহাত ও তার মায়ের হাতে তুলে দেন ভর্তির যাবতীয় খরচের টাকা। এসময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু তার লেখাপড়ার খরচ প্রদান এবং পাশে থাকার আশ্বাস দেন।
 
রাহাত মাহামুদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেটরা বাজারে। রাহাত মাহামুদ ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। রাহাত এতদিন গ্রামের স্কুল-কলেজেই পড়াশোনা করেছেন। ভর্তির টাকা নিশ্চিত হওয়ায় অদম্য এই মেধাবী এবার যাবেন গ্রামের বাইরে।
 
আর্থিক সহযোগিতা পাবার পর রাহাত বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি জানার পর এমপি শিবলী সাদিক আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। এ সহায়তা সব সময় মনে থাকবে।
 
এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান যথাক্রমে মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, উপজেলা যুব কর্মকর্তা জামিল উদ্দীন, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন