বোদায় খেয়াঘাটের ইজারা ছাড়াই টোল আদায়, রাজস্ব হারাচ্ছে সরকার
পঞ্চগড়ের বোদা উপজেলার ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের করতোয়া নদী পারাপারে কালিয়াগঞ্জ ও বারুনি স্নান খেয়াঘাটে ইজারা ছাড়াই টোল আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, আওয়ামী লীগ সদস্য দেলয়ার হোসেন, রেজা, মনতাজ ও বারুনী স্নান মন্দির কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিনের প্রভাবেই তারা অবৈধভাবে ওই খেয়াঘাট চালাচ্ছেন। পারাপারে অতিরিক্ত অর্থও নেওয়া হচ্ছে বলে জানান তারা। তবে এক মাস হয়ে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাদের দাবী ঘাটটির মালিকানা জেলা পরিষদ নিলে সরকারের রাজস্ব বাড়বে লাখ লাখ টাকা।
বর্তমান খেয়াঘাট দুটির টোল আদায় কারিদের কাছে জানা যায় কালিয়াগঞ্জ বাজার খেয়া ঘাটে পুর্বে চার জনে টোল আদায় করতো এবার চেয়ারম্যান আরও দুজনকে অন্তর্ভুক্ত করায়, তাদের মাঝে দন্দ শুরু হয়, এজন্যই খেয়া ঘাটটি ইজারা দিতে পারেনি। তবে সমঝোতায় কালিয়াগঞ্জ বাজার ঘাটের মুল্য ৪লাখ টাকা নির্ধারণ করে ৬ জনের কাছে চেয়ারম্যান ৩ লাখ টা নিয়ে নেয়। বাকি এক সপ্তাহ পরে ১ লাখ টাকা চেয়ারম্যান কে দিতে হবে।
একই অবস্থায় রয়েছে বারুনী স্নান ঘাটের সেখানে ও মন্দির কমিটি খেয়া ঘাটটি দখলে নিয়ে টোল আদায় করতে থাকে সেটাও সমঝোতায় ৩ লাখ টাকা নির্ধারণ হয়ে ২লাখ টাকা চেয়ারম্যান নিয়ে নেয় বাকি ১লাখ টাকা পরে চেয়ারম্যান কে দিতে হবে বলে জানায়
জানা যায়, পঞ্চগড় জেলায় খেয়াঘাট গুলো প্রতিবছর জেলা পরিষদ থেকে ইজারা দেয়া হয়।তবে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বারুনি স্নান ঘাট দুটি অজ্ঞাত কারনে বাদ দেওয়া হয়। এদুটি ঘাট ইজারা দেয় ইউনিয়ন পরিষদ। প্রতি বছর ৬-৭ লাখ টাকা রাজস্ব আদায় হয় এ ঘাটে। ইজারা দেয়া হয় বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। কিন্তু এবছর বৈশাখ মাসের শেষেও ইজারা দেয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেননি ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন। তবে ঘাটের টোল আদায়কারীরা জানিয়েছেন, ঘাট ইজারার জন্য চেয়ারম্যানকে টাকা দেয়া হয়েছে। করতোয়া নদীর ওই খেয়াঘাট দিয়ে ২-৩ ইউনিয়নের বাসিন্দা ছাড়াও জেলার কিছু অংশের মানুষ ব্যবহার করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০ হাজার টাকা পর্যন্ত খেয়াঘাট ইউনিয়ন পরিষদ ইজারা দিতে পারবে। এর বেশি হলে জেলা পরিষদের কাছে মালিকানা হস্তান্তর করতে হবে। যদিও ৬-৭ লাখ টাকা প্রতি বছর রাজস্ব আদায় করে ইউনিয়ন পরিষদ।তারপরেও জেলা পরিষদে হস্তান্তর না করে, নিয়ম বহির্ভূত দখল করে আছে।
ইউনিয়নের বাসিন্দা নুরুজ্জামান বলেন, প্রতিদিন এই খেয়াঘাট পার হয়ে উপজেলা শহরে যাতায়াতে ২০ টাকা টোল দিতে হয়। মোটরসাইকেল পার করতে লাগে ৪০ টাকা। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন ৫/৭ শতাধিক মানুষ পারাপার হন।
ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন বাবু জানান, খেয়াঘাটের ইজারাদার দেলয়ার হোসেন। তবে চারজন শেয়ারে পরিচালনা করছি। এবছরের জন্য চেয়ারম্যানকে টাকাও দিয়েছি।
ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, ঝামেলা ছিল, ইজারা এখনো দেয়া হয়নি। কিছু টাকা দিয়েছে। তবে কয়েকদিনের মধ্যে সমাধান হবে।
পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী (অতিরিক্ত) মো. আজাদ জাহানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ঢাকায় ট্রেনিংয়ে থাকায় কথা বলতে পারেননি।
এমএসএম / জামান
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা
সাবেক ইউপি চেয়ারম্যান চুনু ও প্রতিমন্ত্রী পলকের পিএ মানিক গ্রেফতার
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টঙ্গীতে যুবদলের আনন্দ মিছিল
যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী- শ্যামনগরের গর্ব ড.খলিলুর রহমান মাদানী
Link Copied