ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুরে পুলিশের ৪ এসআই সাসপেন্ড, ২ কনস্টেবল ক্লোজড


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৩:৫৮
জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের চার সাব-ইন্সপেক্টকে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত এবং দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনসে ক্লোজ করেছেন পুলিশ সুপার। সরিষাবাড়ী থানার একটি ভিক্ষুক পরিবারকে নির্যাতন করার অপরাধে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ তাদের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেন।
 
জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাজারে ভিক্ষুক আব্দুল জলিলের দখলীয় জমি গত ৯ মে জবরদখলে নেন একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মজিবর রহমান। ওই সময় মজিবুর রহমানের ভাড়াটিয়া লোকজন ভিক্ষুক আব্দুল জলিলের বসতবাড়ি ভাংচুর করে। বাধা দিলে ভিক্ষুক আব্দুল জলিলের পরিবারের লোকজনকে মারপিট করে মজিবুর রহমানের ভাড়াটিয়া লোকজন। সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ভিক্ষুক আব্দুল জলিল (৬০), আবু বক্কর সিদ্দিক (৩০), ওয়াজকরণী (২৫) ও লাইলী বেগমকে (৫০) আটক করে। পরে পুলিশের হাতে আটক আহতদের পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়।
 
অভিযোগ উঠেছে, এ ঘটনায় আহত ভিক্ষুক আব্দুল জলিলের পরিবারের অভিযোগ গ্রহণ করেনি সরিষাবাড়ী থানা পুলিশ। ভিক্ষুক আব্দুল জলিলের প্রতিপক্ষ প্রভাবশালী মজিবুর রহমানের অভিযোগ আমলে নিয়ে ভিক্ষুক আব্দুল জলিলকে প্রধান বিবাদী করে ১৫ জনের নামে মামলা নেয় সরিষাবাড়ী থানা পুলিশ (মামলা নং-০৯, তারিখ-০৯-০৫-২০২২)। ওই মামলায় ভিক্ষুক আব্দুল জলিলের পরিবারের ৫ জনকে গ্রেফতার করে ১০ মে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারের পূর্বে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ।
 
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদের দৃষ্টিগোচর হয়। পরে পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সরিষাবাড়ী থানার এসআই মুনতাজ আলী, এসআই সাইফুল ইসলাম, এসআই ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করেন। একই কারণে পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক ও মহিলা কনেস্টবল সাথী আক্তারকে পুলিশ লাইনসে ক্লোজ করেন।
 
জামালপুর জেলার পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান