রাজশাহী নগরীতে মজুদকৃত ১১৪ ব্যারেল ভোজ্যতেল জব্দ
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
জানা যায়, বর্তমান দেশে ভোজ্যতেল নিয়ে গোডাউনে মজুদ রেখে তেলের দাম বাড়ানো ও কৃত্রিম সংকট দেখা দেয়ায় দেশব্যাপী অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযার চালিয়ে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন থেকে ৪১ ব্যারেলে ৮৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করে। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে মজিবুর স্টোরের মালিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল মজিবুর স্টোরে ভোজ্যতেল মজুদ রাখা হয়েছে। প্রথমে তারা তেল রাখার বিষয়টি অস্বীকার করছিল, পরে আমরা গোডাউনে গিয়ে তেল পাই। এজন্য মজিবুর স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied