সাবেক মন্ত্রী কামরুল রামেক হাসপাতালে ভর্তি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভর্তি হন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, অ্যাডভোকেট কামরুল ইসলাম ভিআইপি কেবিনে চিকিৎসাধীন। ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে শারীরিক দুর্বলতা অনুভব করলে তিনি হাসপাতালে ভর্তি হন। ডা. খলিলুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হবে।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামে অসুস্থতার খবর শুনে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। হাসপাতালে গিয়ে তিনি কামরুল ইসলামের খোঁজখবর নেন।
জানা গেছে, রাজশাহী বার কাউন্সিল নির্বাচন-২২-এর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভায় যোগ দিতে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজশাহীতে আসেন গতকাল মঙ্গলবার। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ১নং বার ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে কামরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনও অতিথি হিসেবে যোগ দেন।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied