ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মনোহরগঞ্জে সুদের টাকার জন্য দোকানে তালা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৪:১

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলাধীন ঝলম দক্ষিন ইউনিয়ন পোমগাঁও গ্রামের ফজর আলীর ছেলে কুয়েত প্রবাসী মো. আনোয়ার হোসেন (৫৫) সুদ ব্যবসায় বেপরোয়া হয়ে উঠেছেন। একই গ্রামের আহম্মদ উল্লাহ মুন্সির ছেলে আনোয়ার হোসেন ভূঁইয়া পোমগাঁও বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারির ব্যবসা করে আসছেন। গত সোমবার বিকেলে পোমগাঁও বাজারে মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছে সুদি আনোয়ার সুদের টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির মাঝে অতর্কিত হামলা করে দোকানে তালা দিয়ে দেন। 

ঘটনার পর দোকানদার বাজার কমিটি ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নিকট সুদি আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ৪ বছর আগে তিনি একই উপজেলার পোমগাঁও গ্রামের আনোয়ার হোসেনের কাছ থেকে প্রতি মাসে এক লাখ টাকার বিপরীতে ২ হাজার টাকা সুদ দেওয়ার ষ্ট্যাম্প চুক্তিতে ১লক্ষ টাকা ঋন নিয়েছিলেন। ইতিমধ্যে ৪ বছরের মাসিক ২ হাজার টাকা করে সুদ ও মূল টাকার ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। ২০ হাজার টাকা বাকী ছিল। ব্যবসায়ীক অবস্থা খুবই খারাপ তারপরও আমি  টাকা দিতে রাজি হই। কিন্তু তিনি আমার কথা না শুনে আমার দোকানে তালা দিয়ে দেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় পূর্বে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায় এবং আমার দোকানে তালা দিয়ে দেয়। 

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুর রহমান বলেন, সে দীর্ঘদিন ধরে সুদের কারবার করে আসছে এবং প্রভাব বিস্তার করে এলাকার বিভিন্ন মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তার বাড়ি পোমগাঁও বাজারের পাশে হওয়ায় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে খারাপ আচরণ করে। তিনি আরও বলেন, ‘এই এলাকায় সুদের কারবারিরা বেপরোয়া। তাঁদের সামাজিকভাবে মোকাবিলা করতে না পেরে ভুক্তভোগীদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

বাজারের কয়েকজন ব্যবসায়ীর নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তারা জানান, দোকানের সামনে থাকা এক ফুসকা ব্যবসায়ীর দোকান ভাংচুর করে মালামাল ফেলে দেয়। সুদি আনোয়ার হোসেনের ছেলে রেজাউল করিম বলেন আমার বাবা ঘটনাটি ঠিক করে নাই। তারা গত রাতে আমাদের টাকা পরিশোদ করে দেন, আমরা তাদের ষ্ট্যাম্প দিয়ে দিয়েছি। 

ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব। 

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত