ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বোরো ধান পানির নিচে, ৬ ঘণ্টায় শ্রমিকের মজুরি দেড় হাজার টাকা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৪:২

সিরাজগঞ্জের তাড়াশে অতিবৃষ্টির কারণে বোরো পাকা ধান পানির নিচে ডুবে যাচ্ছে। শ্রমিক সংকট থাকায় মিলছে না কৃষকের ধান কাটার নিশ্চয়তা। যদিও মিলছে প্রতি ঘণ্টা ২৫০ টাকা করে শ্রমিকের মজুরি দিতে হচ্ছে।

জানা গেছে, উপজেলায় ২২ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বৃষ্টির কারণে পানিতে ডুবে গেছে উপজেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো ধান। বৃষ্টিপাতে ডুবে যাওয়া মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সারাবছরের স্বপ্ন পানিতে ডুবে যাওয়ায় ও যাওয়ার সম্ভবনা থাকায় রাতে ঘুমাতে পারছেন না এ দেশের প্রধান উপার্জনমুখিী কৃষকগণ। বোরো ধান কেটে বাড়ি আনতে কৃষক পাচ্ছেন না শ্রমিক । পারছেন না নিজেরাও  ধান কাটতে। বৃষ্টি তো লেগেই আছে।

এদিকে, জমিতে পানি থাকায় ধান কেটে রাখতে পারছেন না ধানের আটি। এদিকে উপদ্রব বেড়েছে জোঁকের। পানিতে নামার সাথেই জোঁক ঝেকে ধরছে পায়ে। তারপরও সোনালী ফসল ঘরে তুলতে আপ্রান চেষ্টা করছে। চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল।

উপজেলার ধানকুন্টি  গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, অবাধে খাল বন্ধ ও অপরিকল্পিত পুকুর খননের কারনে পানি প্রবাহ করতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাকা ধান পানিতে ডুবে গেছে। শ্রমিক সংকট থাকায় পাকা ধান কাটতে পারছিনা। ধানের শীষ পানিতে ডুবে অনেক ক্ষতি হচ্ছে। ১২ শ থেকে ১৫শ টাকা দিয়ে ৫/৬ ঘন্টা কাজ করছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।

পৌরসভার বাসিন্দা মহারম আলী বলেন, পানিতে ধান ডুবে যাওয়ায় শুধু ধানের আগা কেটে আনতে হচ্ছে। ঝড়ে ও পানিতে ধান ডুবে থাকায়  অনেক ধান ঝড়ে গেছে।  এদিকে খড়ও পাচ্ছিনা। প্রতি বছর বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকার খড় বিক্রি করে পেতাম। গবাদি পশুকে খাওয়ানোর খড়ও পাব না। সব দিক থেকেই আমরা বঞ্চিত হচ্ছি। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে ধান কাটা হয়েছে। শ্রমিক  সংকট থাকায় কৃষক সমস্যায় পরেছেন। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সকলকেই মেনে নিতে হবে। তবে কৃত্রিম দুর্যোগ সৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে তা দ্রুত সমাধান করা হবে। 

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন