পাইকগাছায় বিশেষ অভিযানে গাঁজা ও জুয়ার আসর থেকে গ্রেফতার ৫
খুলনার পাইকগাছার রাড়ুলীতে পুলিশের অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার (১১ মে) রাতে ১১০ গ্রাম গাঁজাসহ আরশাদ গাজী ও রানা নামে দুজন ও গদাইপুরে জুয়ার আসর থেকে শেখ আতাউর রহমান, ফজর আলী ও জিন্নাতকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে শ্রীকণ্ঠপুর ক্লাবের পাশ থেকে আরশাদ গাজীকে ও উত্তর শ্রীকণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে রানাকে গ্রেফতার করা হয়। আরশাদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, গদাইপুরের আমজেদ মুন্সির আমবাগান থেকে সাবেক ইউপি সদস্য শেখ আতাউর রহমান আতা, ফজর আলী ও জিন্নাতকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই মো. তাকবীর হুসাইন, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই শাহাদাৎ হোসেন,এএসআই মঞ্জুর এবং এএসআই শরীফুলসহ সঙ্গীয় ফোর্স।
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে মামলা হয়েছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত