ফরিদপুরে তেলের গুদামে জাতীয় ভোক্তা অধিদপ্তরের হানা
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল সহকারী পরিচালক মো. সোহেল শেখ মিয়ার নেতৃত্বে ফরিদপুরের দুটি প্রতিষ্ঠানে হানা দেয়। এ সময় মজুদ রাখা ৭১২ লিটার ভোজ্যতেল বোতলের গায়ে ধার্যকৃত মূল্যে স্থানীয় ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। বুধবার (১১ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ মিয়া জানান, জেলা শহরের মিয়াপাড়া সড়কে ইউনিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে মজুদ ৬৪০ লিটার ভোজ্যতেল বোতলের গায়ে ধার্যকৃত মূল্যে স্থানীয় ভোক্তাদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয়। ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।
এছাড়া খাবাসপুর বটতলা এলাকার আল আমীন ভ্যারাইটিস স্টোর নামের আরেকটি প্রতিষ্ঠানে মজুদ রাখা ৭২ লিটার তেল তাৎক্ষনিক ধার্যকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied