ঠাকুরগাঁওয়ে কবরস্থানের গাছ নামমাত্র মূল্যে কিনে নিয়েছে প্রভাবশালী মহল
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া কবরস্থানের জমিতে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের চিঠি নিয়ে এক ঠিকাদারের লোকজন ওই কবরস্থানে স্থানীয়দের রোপণকৃত কোটি টাকার অধিক মূল্যমানের গাছ কাটা শুরু করলে সেখানে গাছের ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শিংপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন জানান, ২ একর ৮৭ শতক জমিজুড়ে থাকা শিংপাড়া কবরস্থানটি অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী খাস ক্ষতিয়ানভুক্ত একটি কবরস্থান। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন এই কবরস্থানের জমিতে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে আমরা এলাকাবাসী কবরস্থান বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে অনুরোধ জানাই। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান কবরস্থান বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সুপারিশসহ আশ্বাস প্রদান করেন। কিন্তু বুধবার আকস্মিকভাবে এই কবরস্থানে আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে গাছ কাটার জন্য এক ঠিকাদার কবরস্থানে ২০ বছর আগে স্থানীয়দের রোপণকৃত কোটি টাকার অধিক মূল্যমানের গাছ কাটা শুরু করে। এ সময় সেখানে গাছের ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হয়।
আফাজ উদ্দিন আরো জানান, কবরস্থানের উন্নয়নের জন্য সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০২সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে নন-জুডিয়াশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে কবরস্থান উন্নয়ন কমিটি ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ রোপণসহ যত্ন করে গাছগুলো বড় করে তোলে, যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার অধিক হলেও উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিস স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কমিটিকে কিছু না জানিয়ে গাছগুলো কেটে নিতে শুরু করেছে। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশকেও তারা কোনো গ্রাহ্য করছে না।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামুসুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কবরস্থানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। সরকারি বিধি-মোতাবেক সেখানকার গাছ কাটার অনুমোদন দেয়া হয়েছে।
এলাকার পরিবেশবাদীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে কিনে নিয়েছে প্রভাবশালী মহল। তাই তড়িঘড়ি করে তারা গাছ কেটে নেয়ার কৌশল অবলম্বন করেছে।
উল্লেখ্য, এলাকার পরিবেশবাদীরা যে কোনো সময় মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এমএসএম / জামান
নবনিযুক্ত গাসিক প্রশাসক শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা
বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়
মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন
নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু
অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা
দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী
Link Copied