ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১:৪২

মাদকবিরোধী বিশেষ অভিযানে নওগাঁর মহাদেবপুর এলাকা থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৫। গত মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে জৈনক আনোয়ার হোসেনের আলেয়া মেমোরিয়াল হাসপাতালের সামনে মহাদেবপুর-নজিপুর (পত্নীতলা) রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হক (৩৫) উপজেলার কলোনিপাড়ার মকবুল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জয়পুরহাট র‍্যাব-৫, সিপিসি-৩-এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কোম্পানি কমান্ডার মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী এনামুল হক নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় মাদকসেবী ও কারবারিদে নিকট সরবরাহ করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি