বৃষ্টির পানিতে ভাসছে পাকা ধান, বেকায়দায় কৃষকরা
ঘূণিঝড় ‘আসানি’র প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে টাঙ্গাইলের ১২টি উপজেলায় নিম্নাঞ্চলের পাকা-আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিমাত্রায় ভারি বৃষ্টির কারণে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালী পাকা ধান। আবার এই বৃষ্টির পানিতে শত শত হেক্টর জমির পাকা ধান তলিয়ে পচে তা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, ৯০০ টাকা দিন মজুরিতেও মিলছে না ধান কাটার শ্রমিক। ফলে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে কৃৃষকদের।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সরেজমিন জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ধোপা চড়া বিল, বিল চাপড়া বিল, চর নিকলা বিল, খড়ক বিল ঘুরে দেখা যায়, হাঁটুপানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। আবার কেউ কাটা ধান নৌকাযোগে উঁচু স্থানে তুলছেন, কেউ কাটা ধানগুলো পানিতে ভাসমান অবস্থায় ছড়িয়ে থাকা একত্রে করছে। কেউ কেউ ধান মাড়াই করছেন। এছাড়া দীর্ঘদিন ধান পানিতে ন্যুয়ে পড়ায় চারাও গজিয়েছে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ী) সূত্রে জানা যায়, এ জেলার ১২টি উপজেলায় মোট ১ লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ হাজার ৫০০ হেক্টর। জেলার ১২টি উপজেলার মধ্যে ভূঞাপুর, নাগরপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও বাসাইলের আংশিক কিছু নিম্ন এলাকাসহ প্রায় ৫০ ভাগ নিচু জমিতে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং বাতাসের কারণে ধানগাছ শুয়ে পড়েছে।
এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মাঠের ধান নিয়ে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা। প্রতিনিয়ত ঝড়ো বৃষ্টি ও বাতাসে ক্ষেতের ধান মাটিতে শুয়ে পড়েছে। তারমধ্যে আবার ঘূর্ণিঝড় আসানির প্রভাবে ভারি বর্ষণ হওয়ায় ক্ষেতগুলোতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, কাটা ধানগুলো মাড়াইয়ের পর ভেজা ধান শুকানো নিয়েও রয়েছে বেশ দুর্ভোগ। বৃষ্টির কারণে বাড়ির উঠানেও কাদা হয়। সড়কেও ধান শুকাতে পারছেন না তারা।
কৃৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর ১ বিঘা জমিতে বোরো ধান চাষ করতে সব মিলিয়ে খরচ হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা। তারমধ্যে ধানের চারা রোপণ খরচ, ট্রাক্টরে হাল চাষ খরচ, সার-কীটনাশক খরচ। এখন ধান কাটার মৌসুম। এই সময়ে প্রতিটি শ্রমিকের মজুরি ৮০০ থেকে ৯০০ টাকা। স্বাভাবিকভাবে ৬ জন শ্রমিক ১ বিঘার জমির ধান কাটতে পারলেও পানি থাকায় ডাবল শ্রমিক লাগছে। এতে বর্তমান সময়ে ১ বিঘার জন্য শুধু কাটতেই খরচ হচ্ছে ৯ থেকে সাড়ে ১০ হাজার টাকা।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের আবুল কাশেম বলেন, পাকা ধান পানির নিচে হাবুডুবু খাচ্ছে। ৮০০ থেকে ৯০০ টাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। গত ২ দিনের বৃষ্টির পানিতে ধান তলিয়ে গেছে। শ্রমিক না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া একজন শ্রমিক দিনে ১ মণ ধান কাটতেও পারে না পানির কারণে। এমন অবস্থায় ১ মণ ধানে ১ জন শ্রমিক নিয়েও বিপাকে। কিন্তু অনেকটা বাধ্য হয়ে দ্রুত ধান কাটার জন্য সিরিয়াল দিয়ে শ্রমিক নিতে হচ্ছে।
কৃষক বাদশা মিয়া বলেন, গত দুদিন ধরে টানা বৃষ্টিতে মাঠের ধানগুলো পানিতে ডুবে গেছে। ঈদের আগে শুকনা ছিল জমি। গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ের কারণে পাকা ধান শুয়ে পড়েছে। এতে ধান কাটতে কষ্ট হচ্ছে। আবার পানি থাকায় কেউ কামলাও দিতে চাচ্ছে না। তাই নিজেই কাটছি দুদিন ধরে। তবে ধান কাটতে যত না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট উঁচু স্থানে টেনে তুলতে। সরকার যদি আমাদের কৃষকদের বিষয়ে কোনো ব্যবস্থা নিত তাহলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়া যেত।
ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর বলেন, উপজেলায় ইতোমধ্যে ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ধান কাটার অপেক্ষায় ছিল কৃষক। তবে দুদিনের বৃষ্টি আর আসানির প্রভাবে কিছু ধান শুয়ে পড়েছে। কিন্তু ধানের কোনো ক্ষতি হয়নি। তারপরও ধান কাটা অব্যাহত রয়েছে। আবহাওয়া ভালো হওয়ার পাশাপাশি কৃষকরা বৃষ্টি উপেক্ষা করে যদি ধান কাটতে পারে, তাহলে আগামী ১০-১২ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।
এ ব্যাপারে কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ী) টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ আহ্সানুল বাসার বলেন, গত দুদিনে ঘূর্ণিঝড় আসানিতে কিছু কিছু উপজেলায় নিম্নাঞ্চলের বোরো ধানের জমিতে পানি প্রবেশ ও পানিতে তলিয়ে গেলেও পাকা ধানের কোনো ক্ষতি হয়নি। এ পর্যন্ত জেলায় মোট ৩০ শতাংশ জমির পাকা ধান কাটা হয়েছে। ১২টি উপজেলায় ৫০% ভর্তুকিতে ১৫০টি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। আগামী দেড় থেকে ২ সপ্তাহের মধ্যে ৯০ ভাগ ধান কাটা শেষ হবে বলে আশা করছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’