খুলনায় ৩ গোডাউনে মিলল ৭৩ হাজার লিটার সয়াবিন তেল
খুলনার বড় বাজার এলাকার ৩টি গোডাউনে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন এবং ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল অবৈধভাবে মজুদ পেয়েছে জেলা প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তেল মজুদ রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে খুলনার বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুদ রাখায় তাদেরকে জরিমানার পাশাশাশি সঠিকমূল্যে তে বিক্রির জন্য বলা হয়েছে।
র্যাব ৬-এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকরি নিয়ম নীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তাই ভবিষ্যতে এ সংকট তারা তৈরি না করতে পারে তাই তাদের জরিমানা করা হয়েছে। তবে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম জানান, অভিযানকালে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ