সরাইলে ২ পুলিশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে দুই পুলিশ সদস্যসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। গত রোববার (৮ মে) মৃত নজিরের স্ত্রী শিরিন সুলতানা বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার আবেদন করেন। তবে ওই দিন কোনো আদেশ দেননি বিচারক শারমীন সুলতানা নিগার। বুধবার (১১ মে) বিকেলে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ সুপারকে (এসপি) নির্দেশনা দিয়েছেন বিচারক।
মামলার আবেদনে বলা হয়, সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুলসহ বাকি আসামিরা গত ২১ এপ্রিল রাতে ব্যবসায়ী নজিরকে বাড়ি থেকে ধরে সরাইল থানায় নিয়ে যায়। এরপর অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ বাকিরা নির্যাতন করে নজিরকে হত্যা করে।
মামলার বাদীপক্ষের আইনজীবী নাসির মিয়া বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলার আবেদন করা করেছিলেন বাদী। তবে বিচারক সেদিন (০৮ মে) এ সংক্রান্ত কোনো আদেশ দেননি। বুধবার বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল রাতে নজির আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় এক চোরকে আটক করে বাড়ির সদস্যরা। উত্তেজিত স্থানীয়দের উত্তম-মধ্যমে এ সময় গণপিটুনিতে চোর আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানায়, নজির আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থতা বোধ করলে তাকে স্থানীয় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মৃত নজির আহমেদের সাথে এলাকার প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন