অর্ধশত অটোভ্যান আটক করেছে পাংশা থানা পুলিশ
সরকারি নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় অর্ধশত ব্যাটারিচালিত অটোভ্যান আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (২৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটারিচালিত রিকসা-ভ্যানের মোটর বা ব্যাটারি খুলে ফেলার সিদ্ধান্ত জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুন) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারিচালিত অটোভ্যান আটক করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রথমদিকে তাদের অবগতির জন্য ভ্যান থেকে ব্যাটারি ও মটর খুলে চালানোর সিদ্ধান্ত জানিয়েছি। ওই সিদ্ধান্ত অমান্য করায় ভ্যানগুলো আমরা আটক করেছি। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা কার্যকরের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত