তাড়াশে এলজিএসপি ও এডিপির উপকরণ বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নে এলজিএসপি ও এডিপির উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের সভাপতিত্বে এ উপকরণগুলো বিতরণ করা হয়। লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ থেকে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০৬টি স্কুলব্যাগ, ৫১টি ফুটবল, ৮টি টিউবওয়েল এবং এডিপির প্রকল্প থেকে হতদরিদ্রদের মাঝে ১০টি টিউবওয়েল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
এ সময় ইউপি সচিব আলাউদ্দিন, ইউপি সদস্য সাফিয়া খাতুন, হাসিনা খাতুন, রহমত আলী, গোলাম মোস্তফা, ইসহাক আলী, হাবিবুর রহমান হিরন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি
নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
Link Copied