ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীর বাজারে আম বিক্রি শুরু হয়েছে


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ৪:৪৪
রাজশাহীতে গুটিজাতের আম নামানোর মধ্য দিয়ে আম বেচাকেনা শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অর্থাৎ রাজশাহীর ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী এ মৌসুমের প্রথম দিন শুক্রবার ( ১৩ মে) সকাল থেকে আম চাষিরা গাছ থেকে আম পেড়ে বাজারজাত করছেন। তবে খুব অল্প পরিমাণে এই আম পাওয়া যাচ্ছে।
 
রাজশাহীর সবচেয়ে বড় পাইকারি আমের বাজার বানেশ্বর ঘুরে দেখা যায়, গুটিজাত আম বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ৪ শ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
আম ব্যবসায়ীরা বলছেন, জেলা প্রসাশনের পক্ষ থেকে গাছের আম নামানোর নিদিষ্ট সময়সীমা বেঁধে দিলেও এখনও আম পরিপক্ক হয়নি। ফলে এখন হাট বাজারে আম আসেনি। হাটে যে অল্প সংখ্যক আম এসেছে তার অধিকাংশই অপরিপক্ক। এ আম পরিপক্ক হতে সময় লাগবে আর বাজার জমতেও কমপক্ষে আরো ১ সপ্তাহ  সময় লাগবে।
 
এদিকে, আম নামানোর প্রথম দিনে রাজশাহী মহানগরীর বাজারে দু একটি দোকান ছাড়া তেমন কোন দোকানে চোখে পড়েনি৷ দু'এক জায়গায় অল্প পরিমানে বিক্রি হলেও ক্রেতারা বলছেন আমের দাম অনেক বেশী।
 
গত বৃহস্পতিবার (১২ মে) বিকালে জেলা প্রসাসকের সভাকক্ষে সংবাদ সম্মলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক শরিফুল ইসলাম বলেন, আগামী ১৩ মে শুরু হয়ে তিন ধাপে পর্যায়ক্রমে আম নামানোর মৌসুম চলবে ২০ অগাস্ট পর্যন্ত। চাষিরা ১৩ মে গুটি আম, ২০ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ, ২৫ মে রানিপছন্দ, ২৮ মে খিরসাপাত/হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী এবং ২০ অগাস্ট ইলমতি আম নামাতে পারবেন। 
 
উল্লেখ্য, রাজশাহীতে চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আর ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে চলতি মৌসুমে রাজশাহীতে ৯ শ কোটি টাকার বেশি বেচা বিক্রি হবে বলে জানিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম