ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় খেলার সময় ওজোপাডিকোর দেয়াল ধসে শিশুর মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ৪:৪৯

খুলনার করিমনগর এলাকায় ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয়ের দেয়াল ধসে তামিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই শিশু আহত হয়। আজ শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলো- করিমনগর এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি। এদের মধ্যে তামিম ও ইয়ামিনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তামিম মারা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাব্বিকে ছেড়ে দেয় হাসপাতাল।

পুলিশ জানায়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয় করিমনগর এলাকায় অবস্থিত। ওই অফিসের পেছনের দেওয়াল অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। স্থানীয়রা কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কার করার জন্য বারবার অনুরোধ করেন। শুক্রবার সকালে ওই তিন শিশু অফিসের পিছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙ্গে তাদের গায়ের ওপরে পড়ে। এ সময় তামিম ও ইয়ামিন আঘাত প্রাপ্ত হয়। তামিমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে খুমেক হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি বিষয়টি। কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার