ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরের ফলদা ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২২ বিকাল ৫:৩২

টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা ইউনিয়ন পরিষদের সচিব সামাউন কবিরের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে ফলদা ইউপি সচিব সামাউলের শাস্তি দাবি করে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে শেষ। 

মানববন্ধনে ফলদা ইউপি সদস্য রেজাউল করিম রাজ্জাক, নারী ইউপি সদস্য মনিরা খাতুন, পরিষদের কম্পিউটার অপারেটর আব্দুল খালেক বলেন, সচিব সামাউল কবির জন্ম নিববন্ধনে নানা ধরনের অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি করতেন। পরিষদের অন্যান্য সেবা নিতে আসা নিরীহ লোকজনের সাথে খারাপ আচরণও করতেন। এছাড়া পরিষদে নিয়মিত আসতেন না। ফলে সেবা থেকে বঞ্চিত হতেন ইউনিয়নের সাধারণ মানুষজন। 

পরে ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, ইউনিয়ন পরিষদের সচিব সামাউল কবির আমার অগোচরে জনসাধারণের কাজ থেকে জন্ম নিবন্ধন সনদের জন্য অতিরিক্ত টাকা আদায় করত। এ নিয়ে প্রতিবাদ করলে সচিব জনসাধারণের সাথে অসৌজন্যমূলক আচরণ করত বলে প্রতিনিয়ত অভিযোগ পেতাম। এছাড়াও নিয়মিত অফিস না করায় পরিষদের কার্যক্রম ব্যাহত হতো। সম্প্রতি পরিষদে সেবা নিতে আসা এক নারীর সাথে অসদাচরণ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, অর্জুনা ইউপি চেয়াম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভূঞাপুর পৌরসভার কমিশনার খন্দকার জাহিদ প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার