মুজিব চেয়ারম্যানের নেতৃত্বে হামলার অভিযোগ বিএনপি নেতা জামালের
চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক গ্রুপিংয়ের জেরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল উদ্দিনের গাড়িতে হামলা এবং ভাংচুরের অভিযোগ উঠেছে সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় মোহাম্মদ সাকিব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল উদ্দিন বলেন, আমি উত্তর সাতকানিয়া যুবদলের উদ্যোগে ফিডব্যাক রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মী পরিচিতি সভায় যোগদানের জন্য যাওয়ার পথে সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের ৩-৪ জন সমর্থক নিয়ে একটি নোহা গাড়ি থেকে নেমে আকস্মিকভাবে হকিস্টিক দিয়ে হামলা করে আমার গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।
হামলার ঘটনা অস্বীকার করে বিএনপি নেতা মুজিবুর রহমান বলেন, এসব জামালের মিথ্য ও সাজানো গল্প। আমার কোনো সমর্থক এ ধরনের কাজ করতে পারে না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বলেন, জামাল উদ্দিন নামে একজন বিএনপি নেতা ওনার গাড়িতে ভাংচুর এবং হামলা করেছে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। উনি হামলাকারীদের চেনেন বলে উল্লেখ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied