ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বাড়িঘর লণ্ডভণ্ড


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:১৮

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় ঝড়ো বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ছোট-বড় অসংখ্য গাছপালা ভেঙে পড়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কর ওপর থেকে ভেঙে পড়া গাছপালাগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় হঠাৎ করে টর্নেডো আঘাত হানে। এ সময় আমানগন্ডা দক্ষিণ-পশ্চিম পাড়ার মসজিদে জান্নাত (পাঞ্জেগানা মসজিদ), ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকসংলগ্ন গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের টিনশেড ভবনটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একই এলাকার আরো প্রায় ১৫-২০টি টিনশেড ঘরসহ বিভিন্ন গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়লে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছপালা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় স্থানীয় মসজিদ-মাদরাসাসহ সাধারণ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক