ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:২৫
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) স্টেশনের প্লাটফর্মেই এ দুর্ঘটনা ঘটে। রশিদা বেগম সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও (বকসের হাট) এলাকার ইউসুব আলীর স্ত্রী। 
 
জানা যায়, ওই বৃদ্ধার ছেলে রবিউল ইসলামকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রেল স্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনে উঠে পড়েন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তাড়াহুড়া করে রশিদা বেগম নামতে গিয়ে ট্রেনের লাইনে পড়ে গিয়ে কাটা পড়েন। ট্রেনটি চলে গেলে সাধারণ মানুষজন সেখানে ভিড় জমান।
 
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টর অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের পরিপ্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার

বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ