সড়ক নির্মাণে বিলম্ব, আমদানি-রপ্তানি বন্ধের পথে
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যসসা কেন্দ্র হাটকৃষ্ণপুর বাজারে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের মাত্র ৩৪০মিটার আরসিসি সড়ক নির্মাণকাজে বিলম্ব হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন। সিডিউল মোতাবেক গত ৫ মে কাজ শেষ করার চুক্তি থকলেও কাজ শুরুই হয়নি। এতে বাজারের ব্যবসা-বাণিজ্য স্থির হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে যায়। পরিবহন খরচ হচ্ছে প্রায় তিনগুণ। সোয়া ১ কোটি টাকার উপরে রাজস্ব আয়ের বাজারটিতে মাসের পর মাস জনগণের পদে পদে দুর্ভোগ পোহাতে হলেও দেখার কেউ নেই।
জানা গেছে, কৃষ্ণপুর জিসি তালমা আরএনএইচ রোর্ড সদরপুর অংশের ১ হাজার ৮১০ মিটার সড়ক নির্মাণে এলজিইডি বিভাগের প্রায় ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে কৃষ্ণপুর বাজারে ৩৪০ মিটার আরসিসি সড়ক নির্মাণের বরাদ্দ রয়েছে। এলজিইডি বিভাগ টেন্ডার গত ১০-০২-২০২১ইং তারিখে সিডিউল মোতাবেক এমএনআইএম এসএস ফরিদপুর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার দায়িত্বভার বুঝিয়ে দেয়। সিডিউল মোতাবেক গত ১৭-০২-২০২১ইং তারিখ থেকে ০৫-১১-২০২১ইং তারিখের মধ্যে কাজ সমাপ্তি করার কথা। মাঝপথে এসে ঠিকাদার বাজারের আরসিসিকরণের গাইড ওয়াল ও কিছু ভাঙ্গাচোরা স্থানে খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়। ফলে সামান্য বৃষ্টি হলে বাজারে হাঁটুপানি জমে যায়। গাইড ওয়াল করার জন্য বাজারের বিভিন্ন গুদাম ও গলিতে ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না।
এ বিষয় সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঠিকাদারকে কাজ করার জন্য বারবার তাগাদা দিচ্ছি। ঠিকাদার কাজ করছেন না। কিছুটা স্থানে জায়গার সমস্যাও রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. সিদ্দিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, বাজারের কালিখোলা এলাকায় ২০ ফুট রাস্তা করার মতো জায়গা নেই। জায়গার সমস্যার সমাধান হলে কাজ শুরু করব। বিষয়টি সংশ্লিষ্ঠ বিভাগকে জানানো হয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল