ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ও ভোক্তাদের মাঝে বিক্রি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৪-৫-২০২২ রাত ৮:৪৪

ফরিদপুরে একটি গোডাউন থেকে ৪ হাজার ৮০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তার অধিকার ও বাজার মনিটরিং এর একটি টিম। এ সময় তেল মুজদকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ করা বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে বিক্রির নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মে) বিকেলে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউন থেকে তেল জব্দ করা হয়।  

অধিক লাভের আশায় হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দার পূর্বের দামের সয়াবিনের বোতলজাত তেল সমূহ মজুদ করে রাখে। বসুন্ধারা ও তীর কোম্পানীর এক থেকে আট লিটার পরিমানের বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখেন এই ব্যবসায়ী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঠালি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে শোভারামপুর একটি গোডাউনে তল্লাশি করে। এসময় সেখানে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পান। বৈ আইনী উপায়ে তেল মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। পূর্বে মুল্য অনুযায়ী জব্দকৃত তেল গোডানের সামনে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, বাজার কর্মকর্তা শাহদাত হোসেন ও স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ