ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে সালামের খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয় যুবজোট রাজশাহী মহানগর শাখা। শনিবার (১৪ মে) বেলা ১১টায় গনকপাড়া দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহবুব খান সোবাহানী সালাম হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
 
জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শরিফুল ইসলাম সুজনের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহ-সভাপতি শাহারিয়ার রহমান সন্দেশ, জাসদ রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি সমসুজ্জামান সামসু, জাসদ মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, জাসদ নেতা মানিক সরকার, যুবজোট রাজশাহী মহানগরের আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, শাজাদপুর পৌর জাসদের সহ-সভাপতি কাজী হাসিব ফারুকি সোহেল, যুবজোট মহানগরের দপ্তর সম্পাদক নাহিদ হাসান, তাওহীদ হাসান, সজিব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, মাহবুব খান সোবাহানী সালাম ছিলেন দৌলতপুর উপজেলার সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। এলাকার মাদক-সন্ত্রাস-খুন-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক সাহসী যুবক। প্রতিবাদী কণ্ঠস্বর রুখে দিতেই সালামকে ঠাণ্ডা  মাথায় খুন করা হয়েছে। যেসব চিহ্নিত সন্ত্রাসী মাহবুব খান সোবাহানী সালামকে খুন করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের ইন্ধন জুগিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে মাহবুব খান সোবাহানী সালামকে কুপিয়ে জখম করা হয়। রাত ১২টা ৫০ মিনিটে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাহবুবের মৃত্যু হয়। নিহত মাহবুব খান সোবাহানী সালাম আমদহ গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা জাসদ যুবজোটের সাধারণ সম্পাদক ছিলেন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম