খালিয়াজুরীতে পূর্বশত্রুতার জেরে শিশুকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক কন্যাশিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশুটি কুতুবপুর গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে সায়েদা আক্তার (৫)। পারিবারিক পূর্বশত্রুতা এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, একই গ্রামের মো. দিলু মিয়া ও মো. ইউসুফ মিয়া এবং মলু মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আজ রোববার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিলু মিয়ার বাড়ির পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হলে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / জামান
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied