ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় রত্নগর্ভা মায়ের মৃত্যু, জানাজা শেষে দাফন সম্পন্ন


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:৫৮

মন্সীগঞ্জের গজারিয়ার রত্নগর্ভা মা মোসা. শাহানারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার (১৪ মে) সকাল ৮টায় ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমা উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. মাহফুজুল হকের স্ত্রী। মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন তিনি।

ছেলেরা হলেন- কৃষিবিদ ড. ইকবাল হক স্বপন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাজহারুল হক তপন, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মুমিনুল হক টিটু, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হোসেন্দী ইউনিয়নের দুবারের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল হক মিঠু। মেয়েরা হলেন- শাহীন পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানজিদা আক্তার, স্কুলশিক্ষক কামরুন নাহার।

মরহুমার মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড্যা. মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ পৌর মেয়র আলহাজ ফরসাল বিপ্লব, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, গজারিয়া  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান তোতা (সিআইপি), প্রকৌশলী মামুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শনিবার বাদ আছর ভবানীপুরস্থ হোসেন্দী হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান