মনোহরগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা বান্দুয়াইন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আবুল বাশার বাঙালি।
বক্তারা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম খিলা ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজ ,মাদ্রাসা, মসজিদ পুল-কালভার্ট, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজি চালসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। জনপ্রতিনিধি চেয়ারম্যান-মেম্বাররা আপনারা জনগণের সাথে ভালো আচরণ করবেন। ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ মিলে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মেম্বার, মহিলা সদস্য, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা