দারুণ বোলিং করা সাকিব পেলেন উইকেটের দেখা
এই টেস্টে তার খেলারই কথা ছিল না। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আক্রান্ত হন করোনায়। ফলে সাকিব আল হাসানকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল সাজানোর পরিকল্পনা করছিল বাংলাদেশ।
তবে দুইদিনের মাথায় করোনা নেগেটিভ হন সাকিব। তারপরও শঙ্কা ছিল, করোনার ধকল কাটিয়ে মাঠে নামতে পারবেন কিনা। সবাইকে অবাক করে দিয়ে সেই সাকিবই খেলছেন চট্টগ্রাম টেস্টে। বলতে গেলে নিজের ইচ্ছেশক্তি আর অদম্য মনোবলের কারণে।
করোনা কাটিয়ে সুস্থ হওয়া সাকিবকে আজ প্রথম সেশনে বোলিংই দেননি অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় সেশনেও প্রথম ৪০ মিনিটে সাকিবকে আক্রমণে আনার চিহ্ন পাওয়া যায়নি। অবশেষে ৩৫ ওভার পর আনা হয় সাকিবকে। টানা ১০ ওভার বোলিং করেন তিনি।
তৃতীয় সেশনে সাকিব বল হাতে নিয়েছেন ৯ ওভার পর। এসেই সাফল্য পেয়েছেন। সেশনে নিজের দ্বিতীয় বলেই ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ধনঞ্জয়ার ডিফেন্স ভেদ করে বল লেগে গিয়েছিল ব্যাটে। প্রথম স্লিপ থেকে উইকেটের দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ৬ রানে থাকা ধনঞ্জয়াকে শুরুতে আউট দেননি আম্পায়ার। পরে রিপ্লেতে আলট্রাএজের অস্তিত্ব পাওয়া গেলে আঙুল তোলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৫ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন দিনেশ চান্দিমাল। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৭৫ রানে অপরাজিত আছেন।
এমএসএম / এমএসএম
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ